খালেদা জিয়ার উপদেষ্টা সৈয়দ এ কে একরামুজ্জামান সুখন স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন

লেখক: হুমায়ুন রশিদ
প্রকাশ: ২ years ago

টেকনাফ টুডে ডেস্ক : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা সৈয়দ এ কে একরামুজ্জামান সুখন স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

সোমবার (২৭ নভেম্বর) বিকেল ৩টার দিকে ব্রাহ্মণবাড়িয়া রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক কার্যালয় থেকে তিনি মনোনয়নপত্র সংগ্রহ করেন। এর আগে আজ ব্রাহ্মণবাড়িয়ার একটি আদালত থেকে বিস্ফোরক মামলায় জামিন পান তিনি।

আজ বেলা ৩টার দিকে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসকের কার্যালয় থেকে ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনের জন্য স্বতন্ত্র প্রার্থী হিসেবে সৈয়দ এ কে একরামুজ্জামানের নামে মনোনয়নপত্র তোলা হয়। তার পক্ষে মো. বকুল মিয়া একজন মনোনয়নপত্রটি সংগ্রহ করেছেন। জেলা প্রশাসকের কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা মো. কাউসার আহমেদ এই তথ্য নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, ব্রাহ্মণবাড়িয়া-১ আসনে বর্তমান সংসদ সদস্য বি এম ফরহাদ হোসেন। তিনি আওয়ামী লীগ থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন।