খারাংখালী সীমান্ত পয়েন্ট হতে ইয়াবা উদ্ধার

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৫ years ago

মুহাম্মদ জাহাঙ্গীর আলম : টেকনাফের হোয়াইক্যং খারাংখালী সীমান্ত পয়েন্টে বিজিবি জওয়ানেরা অভিযান চালিয়ে ইয়াবার চালান জব্দ করেছে।

সুত্র জানায়,গত ১৩মার্চ রাত সোয়া ৭টায় টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের খারাংখালী বিওপির বিশেষ একটি টহল দল মিয়ানমার হতে মাদকের চালান আসার সংবাদ পেয়ে বিআরএম-১৪ এলাকায় অভিযানে যায়। কিছুক্ষণ পর দুইজন ব্যক্তি একটি ব্যাগ নিয়ে পশ্চিমে লবণের মাঠের দিকে অগ্রসর হলে বিজিবি জওয়ানেরা তাদের দাড়ানোর জন্য চ্যালেঞ্জ করে। তখন বিজিবির উপস্থিতি টের পেয়ে হাতে থাকা পুটলাটি ফেলে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল তল্লাশী করে পুটলাটি উদ্ধার করে ব্যাটালিয়ন সদরে নিয়ে গণনা করে ১০হাজার পিস ইয়াবা পাওয়া যায়।

তা পরবর্তীতে উর্ধ্বতন কর্মকর্তা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধি,গণ্যমান্য ব্যক্তি ও মিডিয়া কর্মীদের উপস্থিতিতে প্রকাশ্যে ধ্বংস করার জন্য ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে বলে টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ ফয়সল হাসান খান (বিজিবিএম, পিএসসি) নিশ্চিত করেন। ###