কোস্ট গার্ডের অভিযানে সেন্টমার্টিনে ২৪ হাজার ২ শত পিস ইয়াবা জব্দ

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৩ years ago

নিজস্ব প্রতিনিধি-১৩ নভেম্বর ২০২২।

রবিবার (১৩ নভেম্বর ২০২২) দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ১৩ নভেম্বর ২০২২ আনুমানিক ০০৩০ ঘটিকায় বাংলাদেশ কোস্ট গার্ড পূর্ব জোন অধিনস্থ বিসিজি স্টেশন টেকনাফ কর্তৃক লেফটেন্যান্ট কমান্ডার এম আশিক আহমেদ এর নেতৃত্বে সেন্টমার্টিনের ছেড়াদ্বীপ সংলগ্ন সমুদ্র এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন ছেড়াদ্বীপ তীরবর্তী এলাকায় কয়েকজন ব্যক্তির গতিবিধি সন্দেহ জনক মনে হলে কোস্ট গার্ড সদস্যরা তাদেরকে থামার সংকেত দেয়। এসময় কোস্ট গার্ডের উপস্থিতি বুঝতে পেরে তারা দ্রুত গতিতে লোকালয়ে পালিয়ে যায়। পরবর্তীতে ঘটনাস্থল থেকে কোস্ট গার্ড সদস্যরা একটি কালো রঙ্গের বস্তা উদ্ধার করে তল্লাশি চালিয়ে প্রায় ২৪ হাজার ২০০ পিস ইয়াবা জব্দ করে।

পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহেণের নিমিত্তে জব্দকৃত ইয়াবা টেকনাফ মডেল থানায় হস্থান্তর করা হয়।