কোভিড আক্রান্তের গুঞ্জনের মধ্যে তানজানিয়ার প্রেসিডেন্টের মৃত্যু

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৫ years ago

টেকনাফ টুডে ডেস্ক :
তানজানিয়ার প্রেসিডেন্ট জন মাগুফুলি মারা গেছেন, রাষ্ট্রায়ত্ত টেলিভেশনে জাতির উদ্দেশ্যে দেওয়া বক্তৃতায় জানিয়েছেন দেশটির ভাইস প্রেসিডেন্ট।

ভাইস প্রেসিডেন্ট সামিয়া সুলুহু হাসান জানান, বুধবার দেশটির বৃহত্তম শহর দার এস সালামের একটি হাসপাতালে হার্টের জটিলতায় তার মৃত্যু হয়েছে। তার বয়স হয়েছিল ৬১ বছর।

বিবিসি জানিয়েছে, মাগুফুলিকে দুই সপ্তাহেরও বেশি সময় ধরে প্রকাশ্যে দেখা যায়নি, এ সময় তার শারীরিক অবস্থা নিয়ে গুজব ছড়িয়ে পড়তে শুরু করে।

তিনি কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন বলে গত সপ্তাহে বিরোধী দলীয় রাজধানীতিকরা জানিয়েছিলেন, কিন্তু তা নিশ্চিত করা হয়নি।

করোনাভাইরাস নিয়ে সংশয়ে থাকা আফ্রিকার অন্যতম বিশিষ্ট ব্যক্তি ছিলেন মাগফুলি। ভাইরাসটি ঠেকাতে তিনি প্রার্থনা ও ভেষজের বাষ্প গ্রহণের থেরাপি নেওয়ার আহ্বান জানিয়েছিলেন।

“অতি দুঃখের সঙ্গে জানাচ্ছি আজ আমাদের সাহসী নেতা, রিপাবলিক অব তানজানিয়ার প্রেসিডেন্ট জন পোমবে মাগফুলিকে হারিয়েছি আমরা,” ঘোষণায় বলেন ভাইস প্রেসিডেন্ট হাসান।

প্রেসিডেন্টের মৃত্যুতে রাষ্ট্রীয়ভাবে ১৪ দিন ধরে শোক পালন করা হবে এবং এ সময় জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে বলে জানিয়েছেন তিনি।

(বিস্তারিত আসছে)