এম.জিয়াবুল হক : চকরিয়া উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের খিলছাদক গ্রামে দুর্বৃত্তদের দেয়া আগুনে পুড়ে নিঃস্ব হয়ে যাওয়া সেই ২৭টি পরিবারের মাঝে ব্যক্তিগত তহবিলের উদ্যোগে ঈদের উপহার সামগ্রী বিতরণ করছেন চকরিয়া সরকারি কলেজের অধ্যক্ষ এ কে এম গিয়াসউদ্দিন ও চকরিয়া উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়রম্যান সাফিয়া বেগম শম্পা।
শনিবার ২৩ মে দুপুরে ঘটনাস্থলে উপস্থিত হয়ে অধ্যক্ষ এ কে এম গিয়াসউদ্দিন ও সাবেক মহিলা ভাইস চেয়রম্যান সাফিয়া বেগম শম্পা কৈয়ারবিলের সেই ২৭টি পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী তুলে দেন। ওইসময় উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা কৃষক লীগের যুগ্ম আহŸায়ক জাফর আলম শিকদার ও শাহাবুদ্দিন মেম্বার।
এদিন উপহার সামগ্রী পেয়েছেন খিলছাদক ডাঙ্গারচর এলাকার নুরুল হোসাইনের ছেলে কৃষক মোহাম্মদ ইসমাইল, মোক্তার আহামদের ছেলে নুরুল হোসাইন, মোজাহের আহামদের ছেলে আনোয়ার হোসাইন ও মোহাম্মদ ফোরকান, আহামদ হোসেনের ছেলে মোজাহের আহমদ, মোজাহের আহামদের ছেলে জাহাঙ্গীর আলম, মৃহ আহামদ হোসেনের ছেলে মোজাম্মেল হক ও মো. জাহেদ, আবুল হোসেনের ছেলে নাসির উদ্দিন, জসিম উদ্দিন ও জমির উদ্দিন, মকবুল আলীর পুত্র আবু তাহের, আবু তৈয়বের ছেলে শাহ আলম, সাহাব উদ্দিন,সালাহ উদ্দিন ও নেজাম উদ্দিন, আবু তাহেরের ছেলে আবু ছালেক ও বশির আহমদ, মৌলভী আব্দুলাহর ছেলে মো. মোস্তফা, আবুল হোসেনের ছেলে জয়নাল আবেদীন, এজাহার আহামদের ছেলে নবী হোসাইন, আবুল কাশেমের ছেলে আবু হানিফ ও আলী আকবরের পরিবার।
প্রসঙ্গত: গত ১৪ মে ভোর রাত ৪টার দিকে দুর্বৃত্তের দেয়া আগুনে চকরিয়া উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের খিলছাদক ডাঙ্গারচর এলাকার ২৭ টি বসতবাড়ি সম্পূর্ণ ভস্মিভূত হয়। আগুনে পুড়ে এক মহিলা প্রাণ হারায়।##
