শহীদ উল্লাহ, টেকনাফ :
দায়িত্বশীলতা, সততা ও মানবিক আচরনের মাধ্যমে সেবা প্রার্থীদের জন্য কাজ করতে হবে। দূনীর্তি যাতে কর্মকর্তা-কর্মচারীদের নামের সাথে লেগে না থাকে এমন নিদের্শ ইতিমধ্যে সংশ্লিষ্টদের দেওয়ার পরও কেউ জড়িয়ে পড়লে ছাড় দেওয়া হবেনা। কেউ দুর্নীতিতে জড়িয়ে পড়লে তাকে দুদকের হাতে তুলে দেওয়া হবে। কক্সবাজারের সরকারের মেগা প্রকল্প গুলোবাস্তবায়নে কাউকে যাতে ভোগান্তিতে পড়তে না হয় সে বিষয়ে সকলকে সর্তক থাকতে হবে। এ ক্ষেত্রে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও স্ংিশ্লষ্টদের ঐক্যবদ্ধভাবে সচেতনতার সাথে কাজ করতে আহবান জানান কক্সবাজারের নবনিযুক্ত জেলা প্রশাসক মো: কামাল হোসেন । টেকনাফ উপজেলা প্রশাসন আয়োজিত সুধীসমাবেশ ও আলোচনা সভায় গতকাল ১৫ মার্চ বৃহস্পতিবার সকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রবিউল হাসানের সভাপতিত্বে, একাডেমিক সুপারভাইজার নুরুল আবছারের সঞ্চালনায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, টেকনাফস্থ ২ বিজিবি ব্যবটলিয়ন কমান্ডার লে. কর্ণেল মো: আছাদুদ জামান চৌধুরী, সাবেক সংসদ সদস্য অধ্যাপক মো: আলী, উপজেলা চেয়ারম্যান জাফর আহমেদ, জেলা পরিষদ সদস্য মো: শফিকমিয়া, টেকনাফ মডেল থানার ওসি রনজিত কুমার বড়–য়া, মহিলা ভাইস চেয়ারম্যান তাহেরা আকতার মিলি।
সভায় এলাকার বিভিন্ন বিষয় তুলে ধরে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগসহ-সভাপতি জহির হোসেন, সাধারণ সম্পাদক নুরুল বশর, সেন্টমার্টিন্স ইউপি চেয়ারম্যান নুর আহমদ, হোয়াইক্যং ইউপি চেয়ারম্যান নুর আহমদ আনোয়ারী, বাহারছড়া ইউপি চেয়ারম্যান মৌ: আজিজ উদ্দিন, টেকনাফ ইউপি চেয়ারম্যান শাহজাহান মিয়া, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আালমগীর কবির, আওয়ামীলীগ নেতা সোনা আলী, আবুল কালাম, টেকনাফ প্রেস ক্লাবের সাবেক সভাপতি জাবেদ ইকবাল চৌধুরী, টেকনাফ পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর হোসেন, লম্বরী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম প্রমুখ।
সভায় শিক্ষার মান উন্নয়ন, রোহিঙ্গা নিয়ে স্থানীয়দের নানা সমস্যা নিরসন , মাদকপাচার রোধ, মাছ ধরাবন্ধের ফলে নাফনদীর জেলেদের মানবেতর জীবন-যাপনসহ এলাকার সার্বিকউন্নয়ন বিষয়ে খোলামেলা আলোচনা হয়।
প্রসংগত জেলাপ্রশাসক মো: কামাল হোসেন গত ৪ মার্চ কক্সবাজার জেলার দায়িত্বভারগ্রহনের পর প্রথম টেকনাফ সফর করেসুধীসমাবেশে অংশ নেন। এ সময়নবাগত জেলাপ্রশাসককেবিভিন্নসংগঠনেরপক্ষ থেকে ফুলেলশুভেচ্ছাপ্রদানকরাহয়।
