সংবাদ বিজ্ঞপ্তি :
কক্সবাজার জেলার উখিয়া থানাধীন এলাকায় অভিযান চালিয়ে ৩,৮৮৫ পিস ইয়াবাসহ ২ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৭।
কক্সবাজার ক্যাম্প গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, কক্সবাজার জেলার উখিয়া থানাধীন কুতুপালং বাজার এলাকায় কতিপয় মাদক ব্যবসায়ী মাদক ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে গত ৩১ আগস্ট ২০১৮ ইং তারিখ ২০:১৫ ঘটিকার সময় র্যাবের একটি আভিযানিক দল বর্ণিত স্থানে অভিযান পরিচালনা করলে র্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে আসামী ১। হোসেন আহম্মদ (৩০), পিতা- মৃত আঃ সালাম, গ্রাম- ব্লক- ই-৩-৮, কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প, মাঝি- আয়াস, থানা- উখিয়া এবং ২। ছনাউল্লাহ (৪০), পিতা- মৃত সামছুল ইসলাম, গ্রাম- ব্লক- ডি-৫, লেদা রোহিঙ্গা ক্যাম্প, মাঝি- মোঃ ইউনুস, থানা-টেকনাফ, উভয় জেলা-কক্সবাজারদের’কে আটক করে।
পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামীদের দেহ তল্লাশি করে ৩,৮৮৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ আসামীদেরকে গ্রেফতার করা হয়।
উল্লেখ্য যে, গ্রেফতারকৃত আসামীরা বলপূর্বক বাস্তুচ্যুত মায়ানমার এর নাগরিক, তারা দীর্ঘদিন যাবত বিভিন্ন মাদক সিন্ডিকেট এর মাধ্যমে উক্ত ইয়াবা মায়ানমার থেকে নিয়ে আসে এবং কক্সবাজারের বিভিন্ন এলাকায় বিক্রয় করে আসছে। উদ্ধারকৃত মাদক এর আনুমানিক মূল্য ১৯ লক্ষ ৮২ হাজার ৫০০ টাকা।
গ্রেফতারকৃত আসামী, উদ্ধারকৃত মালামাল সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে কক্সবাজার জেলার উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
