এসওএস (SOS)
টেকনাফের মানুষ যারা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও বিভিন্ন নির্ভরযোগ্য সংবাদ মাধ্যম ব্যবহার করেন তারা করোনা মহামারী বিষয়ে সীমিত পরিসরে সচেতন। এদের সংখ্যা নগন্য। জনগোষ্ঠির বৃহৎ অংশ দুর্ভাগ্যজনক ভাবে এখনো আগের মত সালের মত চা,পান,ধুমপান সহকারে অসচেতন দিনযাপন করছেন ঘরের বাইরে।
আমি পরিস্থিতি উপলব্ধি করে ফেব্রুয়ারি থেকে ঘরে অবস্থান করছি। পাড়া-প্রতিবেশি-চেনা অচেনা মানুষকে সচেতন করে যাচ্ছি। আমার ক্যাপাসিটি অনুযায়ী দুরাবস্তায় থাকা পরিবারে অর্থনৈতিক সহযোগিতা পাঠিয়েছি। সাধ্যনুযায়ী মাস্ক বিতরণ করেছি। অবশ্যই সেলফিবাজী ছাড়া।মানুষকে সচেতন করতে গিয়ে প্রতিকূল পরিস্থিতিতে ও পরেছি। কিন্তু শেষ পযর্ন্ত এই সামাজিক কাজ করতেই হবে। একটা বিষয় লক্ষ্য করলাম-মাস্ক প্রাপ্তদের তাদের সাথে পরবর্তী দেখায়- প্রায় ৯৫% লোকের মূখে মাষ্ক নেই, মাষ্ক ছিল সেটা পকেটে বা কোমরে!
এই বহৎ জনগোষ্ঠিকে ঘরে রাখা না গেলে প্রিয় টেকনাফকে ও ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজারের মত দূর্ভাগ্য বরণ করবে।
আল্লাহর হুকুমে মৃত্যু হয়। কিন্তু কোরআন হাদীসের অধ্যয়নে দেখা যায়-এই ধরনের মহা দুর্যোগে সাবধানতার সহিত জীবন যাপন করতে হবে।
এখনো সাবধানতা অবলম্বন করে টেকনাফের পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা সম্ভব।
#ব্যাপক প্রাণহানি থেকে রক্ষা পেতে করনীয়ঃ
১/সরকারী তদারকিতে মসজিদ,মন্দির,প্যাগোডার ধর্মীয় প্রধানকে <মানুষকে ঘরে রাখতে >কাগজে কলমে কাজে লাগানো। তাঁদের শ্রমের জন্য উপযুক্ত সম্মানী দেওয়া।
২/রোহিঙ্গা ক্যাম্পগুলোকে নিশ্চিদ্র নিরাপত্তায় পাহাড়া দিয়ে বহির্গমণ রোধ করা। কোন যানবাহনে রোহিঙ্গা পেলে সেই গাড়ি জব্দ করা।
৩/ধমীর্য় প্রচেষ্টা ব্যর্থ হলে প্রশাসনিক কঠোরতা অবলম্বন করা।
৪/রোহিঙ্গা অধ্যুষিত হওয়ায় unhcr বা iom এর সহযোগিতায় কমপক্ষে দুই স্থানে পরীক্ষণ ল্যাব স্থাপন করা।
৫/টেকনাফ স্বাস্থ্য কমপ্লেক্সে কমপক্ষে ৫টি ভেন্টিলেটার যুক্ত বেড রেডি রাখা।
৬/এই জুন মাস গণপরিবহন বন্ধ রাখা।
#এমপি,ডিসি,সিভিল সার্জন,সিও বিজিবি,সিও র্যাব,উপজেলা চেয়ারম্যান, ইউএনও, ওসি মহোদয়গনের দৃষ্টি আকর্ষণ করছি।
–
বাগানে আজ চমৎকার দু’জাতের অর্কিড ফোটেছে, লিখতে বসছিলাম অর্কিড নিয়ে। কিন্তু ভিন্ন বিষয়ে লিখে ফেল্লাম। টেকনাফের মানুষ বেঁচে থাকার ভাল সুযোগ পেয়েও হেলায় নিজের জীবন নিয়ে কেন বাজি ধরছে? চিন্তিত হয়ে সরকারের প্রতি sos দিয়ে করোনা বিষয়ে এই আরজি।#
এ,কে,এম মনজুরুল করিম সোহাগ
রাজনীতিবিদ, কলামিস্ট ও সমাজ সেবক
