কক্সবাজার-টেকনাফ সড়কে ইয়াবাসহ আটক-২

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৯ years ago

কায়সার হামিদ মানিক,উখিয়া : কক্সবাজার-টেকনাফ সড়কে কক্সবাজারমুখী একটি টমটম গাড়িতে তল­াশি চালিয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ ২ পাচারকারীকে আটক করেছে দায়িত্বরত তুলাবাগান হাইওয়ে পুলিশ। শনিবার দুপুরে তাদেরকে আটক করা হয়। আটকরা হলো-কক্সবাজার জেলার টেকনাফ থানার হ্নীলা পশ্চিম পানখালী এলাকার মৃত-আবুল হাশেমের ছেলে জসীম (২০), একই এলাকার মোস্তাক আহমদ ছেলে ফোরকান (২১)। তুলাবাগান হাইওয়ে পুলিশের এএসআই তছলিম উদ্দিন বলেন, সড়কে সঙ্গীয় ফোর্সসহ একটি ব্যাটারিচালিত অটোরিক্সা তল­াশি চালিয়ে ৩হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলার রুজুর প্রক্রিয়া চলছে।