কক্সবাজার প্রতিনিধি :
নানা আয়োজনে কক্সবাজারে জেলা প্রশাসনের উদ্যোগে পালিত হয়েছে ঐতিহাসিক ৭ই মার্চ দিবস ।
আজ সকালে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের স্কূল অরুণোদয় প্রাঙ্গনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানানো হয।
পরে স্কুল মাঠে দিবসটি উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সাইমুম সরওয়ার কমল।
জেলা প্রশাসক মো: মামুনুর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মো: শাজাহান আলী,অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল ইসলাম,জেলা আওয়ামীলীগ ভারপ্রাপ্ত সভাপতি এ্যাডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী এবং সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মুজিবুর রহমান,বীর মুক্তিযোদ্ধা কামাল হোসেন হোসেন চৌধুরী, প্রেসক্লাব সভাপতি আবু তাহের চৌধুরী,জেলা শিশুবিষয়ক কর্মকর্তা আহসানুল হকসহ সংশ্লিস্টরা বক্তব্য রাখেন।
এ সময় বিভিন্ন সরকারি দপ্তর,সাংবাদিক,রাজনৈতিক,সাংস্কৃতিক সংগঠনসহ নানাশ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
পরে দিবসটি উপলক্ষে আয়োজিত রচনা,চিত্রাংকনসহ বিভিন্ন প্রতিযোগীতার বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
