কক্সবাজারে কিউবা রাখাইনসহ ৪জন ২০ হাজার ইয়াবা ও অস্ত্র নিয়ে আটক

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৫ years ago

টেকনাফ টুডে ডেস্ক : কক্সবাজার শহরের সমিতি পাড়া থেকে অস্ত্র-গুলি ও ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

শুক্রবার (১২ মার্চ) সকাল সাড়ে ৬টার দিকে সদর মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে তাদেরকে আটক করেন।

আটকরা হলেন, কিউবা (৪৫) চৌফলদন্ডী দক্ষিণ রাখাইনপাড়ার উছাচিং এর ছেলে, সুইম্রা (৪০) চৌফলদন্ডী মধ্যম রাখাইনপাড়ার মংথেইচা এর ছেলে, ওয়ামংলা (৩৫) মায়ানমার অকিয়াব শহরের সুইপেচা গ্রামের মংক্যচিং এর ছেলে ও মোঃ রহিম উল্লাহ মায়ানমার অকিয়াব শহরের বড় দেইল গ্রামের সরু হোসেন এর ছেলে।

সদর থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের সদর মডেল থানা পুলিশের একটি চৌকষ টিম মাদক বিরোধী অভিযান চালিয়ে পৌরসভার ১ নং ওয়ার্ডের সমিতি পাড়া বাজারের উত্তর মাথায় সুমি স্টোরের সামনে থেকে ৪ জন মাদক ব্যবসায়ীদের আটক করা হয়। পরে তাদের কাছ থেকে ১টি ৯ এম.এম. পিস্তল ৪ রাউন্ড গুলিসহ ১টি ম্যাগজিন সংযুক্ত ও ১টি খালি ম্যাগজিন, ৫০ রাইন্ড গুলির বক্স এবং ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উপস্থিত স্থানীয় জনগন ও সাক্ষীদের সামনে জব্দ করা হয়।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মনির উল গিয়াস গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানান।