বার্তা পরিবেশক : বিশ্বব্যাপী মহামারী আকারে ছড়িয়ে পড়েছে নভেল করোনাভাইরাস। করোনাভাইরাস মোকাবেলায় দেশে দেশে চলছে লকডাউন। ফলে ঘর থেকে বের হতে পারছেন না শ্রমজীবী মানুষজন। কাজ-কর্ম বন্ধ থাকায় অসহায়ত্ব জীবন-যাপন করছে এসব মানুষ। একদিকে লকডাউন, অন্যদিকে জীবন। এই দুইয়ের মাঝে পড়ে সবচেয়ে বিপাকে রয়েছেন মধ্যবিত্ত পরিবারের মানুষজন। তাঁরা না পারেন কাজে যেতে, না পারেন কারো কাছে হাত পাততে। এসব অসহায় মানুষের জীবনের নিরাপত্তার কথা বিবেচনা করে পাশে এসে দাঁড়িয়েছে ‘লেটো’
Let’s Engage to Help Others’- LETHO (লেটো)
একটি স্বেচ্ছা সেবামূলক সংগঠন। সংগঠনের কার্যকরী সদস্য হাসান মর্তুজা, জয়ন শর্মা, মো: ফায়সেল,আজিজুল ইফাজ,নাহিদুল হুদা অভি, প্রিতম পাল প্রান্ত, মো: হালিম,হাসনাত মাসুম সহ কিছু তরুণের একে অপরকে সম্পৃক্ত করে সর্বোপরি কিছু মানুষের মুখে এক চিলতে হাসি ফোটানোর ক্ষুদ্র প্রয়াস।
সামাজিক দূরত্ব বজায় রেখে সংগঠনের পক্ষ থেকে গত ২৩মে কক্সবাজার শহরের বিভিন্ন স্থানের ১২০ টি অসহায় পরিবারকে বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামের মাঠে ঈদ সামগ্রী বিতরণ করা হয়। আমরা সবসময় চাই অসহায়দের পাশে দাড়াতে। আমরা স্বেচ্ছায় নিঃস্বার্থে বিভিন্ন সেবামূলক কাজ করে থাকি। এই করোনো ভাইরাস সৃষ্ট দূর্যোগেই শুধু নয়, ভবিষ্যতে যেকোনো ধরণের সেবামূলক কাজ করতে আমরা প্রস্তুত। ‘ঈদ সামগ্রী’ কার্যক্রমে আমাদের সাথে যারা ছিলেন এবং দূর থেকে আমাদের কাজে যারা সহযোগিতা করেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। মানুষ মানুষের জন্যই, আর একে অপরকে সাহায্য-সহযোগিতা করার ব্যবস্থা করে দেওয়ায় আমাদের উদ্দেশ্য। আপনাদের অনুপ্রেরণা আর সহযোগিতা আমদের সাথে থাকলে ভবিষ্যতেও এই রকম সেবামূলক কাজ করতে আমাদের অনুপ্রাণিত করবে।
ধন্যবাদ সকলকে। ঘরে থাকুন, সুস্থ থাকুন
