ডেস্ক নিউজ :
টেকনাফ-কক্সসবাজারসহ সারাদেশের বেশিরভাগ জায়গায় ভূমিকম্প অনুভূত হয়েছে। শুক্রবার (২৬ নভেম্বর) ভোর ৫টা ৪৭ মিনিটে এই ভূমিকম্প অনুভূত হয়।
ইউরোপিয়ান মেডিটেরানিয়ান সিসমোলোজিক্যাল সেন্টার, ইউএমসিএসের পরিমাপ অনুযায়ী ভারত ও মিয়ানমার সীমান্তে উৎপত্তি হওয়া ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৮।
চট্টগ্রাম থেকে ১৭৫ কিলোমিটার পূর্বে এর উৎপত্তিস্থল। ভূপৃষ্ঠের ৪২ কিলোমিটার গভীরে এ কম্পনের সৃষ্টি হয়।
