এমপি আসলামুল হক মারা গেছেন

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৫ years ago

অনলাইন ডেস্ক:

ঢাকা-১৪ আসনের ক্ষমতাসীন আওয়ামী লীগের সংসদ সদস্য আসলামুল হক মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

রোববার দুপুর ১২টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

স্ট্রোক করে গতকাল শনিবার হাসপাতালে ভর্তি হয়েছিলেন আসলামুল।

ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আজিজুল হক রানা যুগান্তরকে এ তথ্য নিশ্চিত করেছেন।