প্রতিকী ছবি
খাঁন মাহমুদ আইউব :
স্কুল থেকে ফেরার পথে ঝাড়ু দেয়ার বাহানায় মসজিদের ভেতরে নিয়ে ৭ বছর বয়সী এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে মুয়াজ্জিন হাফেজ নূরুল আমিনের বিরুদ্ধে। ১১ জুলাই দুপুর ১২টার দিকে কক্সবাজারের উখিয়া রাজাপালং ইউনিয়নের ডেইলপাড়া মসজিদে ঘটনাটি সংঘটিত হয়েছে।
উখিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের জানান, জান্নাতুল নাঈমা নামক এক শিশুকে মসজিদে নিয়ে ধর্ষনের চেষ্টা করা হয়েছিলো। এই ব্যাপারে রাজাপালং ইউনিয়নের পূর্ব ডিকুলিয়া এলাকার ছব্বির আহমদের পুত্র হাফেজ নূরুল আমিনকে আসামী করে একই ইউনিয়নের ডেইল পাড়া এলাকার শিশু জান্নাতুল নাঈমা বাবা আলী আহমদ বাদী হয়ে থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের ভিত্তিতে ঘটনা স্থল পরিদর্শন করা হয়েছে। লম্পট মুয়াজ্জিন হাফেজ নূরুল আমিন কে আটকের চেষ্টা চলছে।
শিশুটির পরিবারের দাবী ডেইল পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে বাড়ি ফেরার পথে দ্বিতীয় শ্রেণির ছাত্রী জান্নাতুল নাঈমাকে মসজিদ ঝাড়ু দেয়ার কথা বলে ডেকে নিয়ে পার্শ্ববর্তী ডেইলপাড়া মসজিদে নিয়ে লম্পট মুয়াজ্জিন ধর্ষণের চেষ্টা করে।পরে শিশুটি কান্না করতে করতে বাড়িতে ফিরে মা’কে সব খুলে বলে। ঘটনা জানাজানি হয়ে গেলে উক্ত লম্পট স্থানীয় মেম্বারের মাধ্যমে সমঝোতার চেষ্টা করেন। আমাদের আপত্তি থাকা সত্ত্বে তা স্থানীয় ভাবে মিমাংসা হয়নি।
স্থানীয় মেম্বারের শালিসে ১ লাখ টাকায় বিষয়টি মিমাংসা করা হয়েছে বলে জানা গেলেও
এ বিষয়ে এলাকার ইউপি মেম্বার আবদুর রহীম জানান, এই ঘটনায় স্থানীয় ভাবে মীমাংসার জন্য বলা হলে আমি নাকচ করে দেই। এই ঘটনায় লম্পট মুয়াজ্জিন হাফেজ নূরুল আমিনের উপযুক্ত আইনী বিচারের ক্ষেত্রে শিশু নাইমাকে স্থানীয় ভাবে সকল প্রকার সহযোগীতা দেয়া হবে বলে জানিয়েছেন।
