বার্তা পরিবেশক : কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সিনিয়র বিজ্ঞ সদস্য মরহুম এডভোকেট এ.এফ.এম ফয়েজুল করিম এর কন্যা এবং অত্র সমিতির বিজ্ঞ সদস্য জনাবা ফাহিমা আকতার এডভোকেট ১৪ মার্চ’২০১৯ইং রাত ১২.৩০ মিনিটের সময় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। (ইন্নানিলিল্লাহি…… রাজেউন)। তিনি দীর্ঘদিন লিভার সিরোসিস রোগে ভোগছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪২ বৎসর। তিনি স্বামী, ১ কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে যান।
অদ্য ১৫ মার্চ’ শুক্রবার বিকেল ৩.০০ ঘটিকার সময় কক্সবাজার বায়তুশ শরফ কমপ্লেক্স সংলগ্ন মাঠে মরহুমার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।
কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সিনিয়র মরহুম বিজ্ঞ সদস্য এডভোকেট এ.এফ.এম ফয়েজুল করিম কন্যা এবং অত্র সমিতির বিজ্ঞ সদস্য জনাবা ফাহিমা আকতার এডভোকেট এর মৃত্যুতে কক্সবাজার জেলা আইনজীবী সমিতির পক্ষে সভাপতি জনাব এডভোকেট আ.জ.ম মঈন উদ্দীন ও সাধারণ সম্পাদক জনাব এডভোকেট ইকবালুর রশিদ আমিন গভীর শোক প্রকাশ করেছেন এবং মরহুমার আত্মার মাগফেরাত ও শান্তি কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
এডঃ মনির উদ্দিন পিতার মৃত্যুতে জেলা আইনজীবী সমিতির শোক প্রকাশ
এদিকে কক্সবাজার জেলা আইনজীবী সমিতির বিজ্ঞ সদস্য এডভোকেট মনির উদ্দিনের পিতা জনাব আলহাজ্ব এখলাস উদ্দিন (৭৫) আজ উখিয়ায় সড়ক দুর্ঘটনায় ইন্তেকাল করেন। (ইন্নানিলিল্লাহি…… রাজেউন)। আজ শুক্রবার রাত ৯.০০ ঘটিকার সময় মধ্যম নুনিয়ারছড়াস্থ ত্যয়বিয়া তাহেরিয়া মাদ্রাসা প্রাঙ্গনে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।
এডভোকেট মনির উদ্দিনের পিতার মৃত্যুতে কক্সবাজার জেলা আইনজীবী সমিতির পক্ষে সভাপতি জনাব এডভোকেট আ.জ.ম মঈন উদ্দীন ও সাধারণ সম্পাদক জনাব এডভোকেট ইকবালুর রশিদ আমিন গভীর শোক প্রকাশ করেছেন এবং মরহুমের আত্মার মাগফেরাত ও শান্তি কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
(ইকবালুর রশিদ আমিন)
এডভোকেট
সাধারণ সম্পাদক
জেলা আইনজীবী সমিতি, কক্সবাজার।
