এডঃ ওসমান গণি’র মৃত্যুতে কক্সবাজার জেলা আইনজীবী সমিতির শোক প্রকাশ

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৫ years ago

কক্সবাজার চকরিয়া উপজেলার বদরখালী নিবাসী মরহুম মোক্তার আহমদের পুত্র ও কক্সবাজার জেলা আইনজীবী সমিতির বিজ্ঞ সদস্য এডভোকেট মুহাম্মদ ওসমান গণি গত ৬/৩/২০২১ইং রাত ১০.৩০ ঘটিকার সময় শহরের কলাতলী ডলফিন মোড় এলাকায় সড়ক দুর্ঘটনায় আহত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। (ইন্না লিল­াহি..রাজেউন)। মৃত্যুকালে মরহুমের বয়স হয়েছিল ৪৬ বছর। এ সময় তিনি মাতা, স্ত্রী, ৩ পুত্রসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন।

আজ ৭/৩/২০২১ইং বিকেল ৫.০০ ঘটিকার সময় বদরখালী লম্বাখালীপাড়া জামে মসজিদ মাঠ প্রাঙ্গনে মরহুমের নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে।

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির বিজ্ঞ সদস্য এডভোকেট মুহাম্মদ ওসমান গণি এর মৃত্যুতে কক্সবাজার জেলা আইনজীবী সমিতির পক্ষে সভাপতি জনাব এডভোকেট আবুল কালাম ছিদ্দিকী ও সাধারণ সম্পাদক জনাব এডভোকেট জিয়া উদ্দিন আহমদ গভীর শোক প্রকাশ করেছেন এবং মরহুমের রুহের আত্মার মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।