উপজেলা যুবলীগ সভাপতি নুরুল আলম চেয়ারম্যানের বিরুদ্ধে অপপ্রচারে যুবলীগ নেতা নুর মোহাম্মদের প্রতিবাদ

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৮ years ago

বার্তা পরিবেশক : গত ১০ জানুয়ারী দৈনিক সকালের কক্সবাজারে প্রকাশিত ‘ইয়াবার ৬০গডফাদার’ শিরোনামে প্রকাশিত সংবাদাংশে ৬০জন ইয়াবা গডফাদারের নামের তালিকায় টেকনাফ উপজেলা যুবলীগের সভাপতি নুরুল আলম চেয়ারম্যানের নাম দেখে আমি বিস্মিত। আমি বাংলাদেশ আওয়ামী যুবলীগ হ্নীলা ইউনিয়ন শাখার পক্ষ থেকে এই তালিকার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আমি বলতে চাই উপজেলা ছাত্রলীগের সাবেক সফল সভাপতি,সদর ইউনিয়ন পরিষদের সাবেক সফল চেয়ারম্যান, উপজেলা যুবলীগের বর্তমান সফল কান্ডারী নুরুল আলম চেয়ারম্যান ইয়াবা চোরাচালান এবং মাদক চোরাকারবারীদের সাথে সম্পৃক্ত নেই। তারই পরিবারে এই ঘৃণ্য কাজে কোন সদস্য সংশ্লিষ্ট নেই। এই উদীয়মান নেতাকে শুধু রাজনৈতিকভাবে হেয়পন্ন করার জন্য প্রতিপক্ষ ঠান্ডা মাথায় এই তালিকায় নুরুল আলম চেয়ারম্যানের নাম অর্ন্তভূক্ত করে দিয়েছে। আমি অবিলম্বে এই তালিকা হতে নুরুল আলম চেয়ারম্যানের নাম বাদ দেওয়ার জন্য সরকারের উর্ধ্বতন মহলের হস্তক্ষেপ কামনা করছি। আমি এই মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন, স্বার্থান্বেষী মহল এবং রাজনৈতিক প্রতিপক্ষের ইন্দনে প্রস্তুতকৃত তালিকা সংশোধন এবং মানহানিকর সংবাদে সংশ্লিষ্ট প্রশাসনের কাউকে বিভ্রান্ত না হওয়ার আহবান জানাচ্ছি।
প্রতিবাদকারী :
নুর মোহাম্মদ
সাবেক সভাপতি, হ্নীলা ৩নং ওয়ার্ড ছাত্রলীগ,সাংগঠনিক সম্পাদক,
হ্নীলা ইয়ং স্পোটিং ক্লাব ও হ্নীলা ইউনিয়ন যুবলীগ নেতা।