বার্তা পরিবেশক : আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে জননেত্রী শেখ হাসিনা মনোনীত স্বাধীনতা এবং উন্নয়নের প্রতীক নৌকা মার্কাকে বিজয়ী করতে টেকনাফের ভোটারদের প্রতি বিশেষ অনুরোধ ও আহবান জানিয়েছেন প্রবাসী আওয়ামী লীগ নেতা।
২৪ মার্চ অনুষ্ঠিত হতে যাওয়া টেকনাফ উপজেলা পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা মনোনীত নৌকা প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য টেকনাফ উপজেলার সর্বস্তরের ভোটার প্রতি বিনীত আহবান জানিয়েছেন কক্সবাজার সরকারী কলেজ শাখা ছাত্রলীগের সাবেক আহবায়ক ও সৌদি প্রবাসী ঝাড়–য়া পাহাড় শাখা আওয়ামী লীগ নেতা আলহাজ্ব নবী হোছাইন। স্বাধীনতার চেতনা বুকে ধারণ করে টেকনাফকে উন্নয়নের মহাসড়কে নিয়ে যেতে তিনি উপজেলার ভোটারদের প্রতি এই আহবান জানান।
