উপজেলা তাঁতী লীগ নেতাকে হয়রানির চক্রান্ত শীর্ষক সংবাদের প্রতিবাদ ও ব্যাখ্যা

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৮ years ago

বার্তা পরিবেশক : গত ১৫ আগষ্ট টেকনাফ টুডেসহ বিভিন্ন অনলাইন এবং ১৬ আগষ্ট দৈনিক হিমছড়ি পত্রিকায় প্রকাশিত “ উপজেলা তাঁতী লীগ নেতাকে মাদক ও অস্ত্র মামলায় ফাসিয়ে হয়রানির চক্রান্ত! ” শীর্ষক সংবাদটি আমাদের দৃষ্টিগোচর হয়েছে। আমরা উক্ত উদ্দেশ্য প্রণোদিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলতে চায়, আমরা ঘৃণিত মাদক চোরাচালানে জড়িত না।
প্রকৃতপক্ষে দলীয় ব্যানারে থাকা মৌলভী বাজার পূর্ব পাড়ার মোহাম্মদ হোছন প্রকাশ বাড়ুর পুত্র মোহাম্মদ আব্দুল্লাহ (২৮) একজন চিহ্নিত চোরাকারবারী ও ইয়াবা ব্যবসায়ী। যার কারণে জি/আর-৬১৪/ ২০১৬ইং, টেকনাফ মডেল থানার মামলা নং- (১৭) ০৭/১১/২০১৬ ইং এবং জি/আর-৩৪৫/ ২০১৬ইং, টেকনাফ মডেল থানার মামলা নং- (০৫) ০২/০৭/২০১৬ ইং আসামী হয়ে কারাভোগ করে জামিনে আসে। এখনো এই আব্দুল্লাহ সিন্ডিকেটের অপতৎপরতা বন্ধ হয়নি। বর্তমানে র‌্যাব, পুলিশ, বিজিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান চলমান থাকায় আটক হওয়ার আশংকায় থেকে কৌশলে নিজেকে রক্ষার জন্য এই নাটকীয়তার আশ্রয় নিয়েছে।
এই আব্দুল্লাহ গং গত কিছুদিন পূর্বে মাদক সংক্রান্ত লেন-দেনের জেরধরে হ্নীলা আলী আকবর পাড়ার জালাল আহমদ প্রকাশ লম্বা পুতিক্কার পুত্র সোহেলকে অপহরণ করে। পুলিশে অভিযোগের পর আমরাসহ মিলে পুলিশী সহায়তায় সোহেলকে উদ্ধার করি। তাই কোন উপায়ান্তর না দেখে কতিপয় দালালের ইন্দনে আমাদের হয়রানির জন্য উক্ত সংবাদের আশ্রয় নিয়েছে। প্রকৃতপক্ষে উক্ত সংবাদে উল্লেখিতদের কারো সাথে আমাদের সম্পর্ক নেই। সুতরাং উক্ত ভিত্তিহীন, বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত সংবাদে আইন প্রয়োগকারী সংস্থাসহ কাউকে বিভ্রান্ত না হওয়ার আহবান জানাচ্ছি।

প্রতিবাদকারী :
জালাল, পিতা- ছিদ্দিক ফকির
মাহমুদুর রহমান, পিতা- মৃত মিয়া হোছন
আলী আকবর পাড়া, হ্নীলা, টেকনাফ।