ফারুক আহমদ, উখিয়া :
উখিয়া টেকনাফ আসনে প্রার্থী হচ্ছেন বাংলাদেশ তাঁতীলীগ কেন্দ্রীয় কমিটির কার্যকরী সভাপতি সাধনা দাশ গুপ্তা। সোমবার বিকেলে উখিয়া প্রেস ক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে তিনি বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে এলাকায় কাজ করতে বলেছেন। আমি প্রধানমন্ত্রীর অনুমতি নিয়ে গণসংযোগে নেমেছি।
মাদকের বিরুদ্বে প্রধানমন্ত্রীর দৃড় অবস্থানের কথা উল্লেখ করে সাধনা দাশ গুপ্তা বলেন, প্রধানমন্ত্রীর মত আমিও মাদকের বিরুদ্বে উখিয়া টেকনাফে প্রতিরোধ গড়ে তোলব।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্থেনভাজন হয়ে ১৯৭৩ সালে কক্সবাজার জেলা মহিলা লীগের সাধারণ সম্পাদক ও ১৯৭৫ সালে জেলা আওয়ামী লীগের মহিলা সম্পাদকের দায়িত্ব পালন করেন সাধনা দাশ গুপ্তা। ছাত্রলীগের কর্মী হিসাবে তার রাজনীতি শুরু করেন তিনি।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, নারী জাগরণ, ক্ষমাতায়ন, কর্মসংস্থান সহ কুঠির শিল্পের মাধ্যমে উখিয়া টেকনাফকে দারিদ্র মুক্ত করার পরিকল্পনা রয়েছে। বিশেষ করে শিক্ষাকেও প্রধান্য দেওয়ার কথাও জানান তিনি। এ সময় জেলা মুক্তিযোদ্ধা লীগের আহবায়ক জাফর আলম চৌধুরী, উখিয়া কৃষক লীগের সভাপতি সোলতান মাহমুদ চৌধুরী, উখিয়া তাঁতীলীগের সভাপতি হেলাল উদ্দিন, জাফর আলম ভুলু ও নুরুল আলম সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
