উখিয়া-টেকনাফবাসীর স্বপ্ন পূরণে শাহিন চৌধুরী ; জানা অজানা তাঁর কাহিনী

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৭ years ago

জসিম উদ্দিন টিপু,টেকনাফ :: টেকনাফ এবং উখিয়াবাসীর স্বপ্ন পূরণে এগিয়ে যাচ্ছেন জেলার অন্যতম রাজনৈতিক পরিবারের যোগ্য উত্তরাধিকারী জনাবা শাহিন চৌধুরী৷ তিনি আওয়ামী লীগ সভানেত্রী জননেত্রী শেখ হাসিনা মনোনীত কক্সবাজার-৪ আসনের নৌকার প্রার্থী৷ শাহিন চৌধুরী উখিয়া-টেকনাফ আসন থেকে ২বারের নির্বাচিত বর্তমান সংসদ সদস্য আব্দুর রহমান বদির সহধর্মিনী৷ জেলার ঐতিহ্যবাহী জনপ্রিয় রাজনৈতিক পরিবারের কন্যা এবং বধু হিসেবে নৌকার এই প্রার্থী স্বপ্নপূরণে বিজয়ের লক্ষ্যে উখিয়া-টেকনাফের মাঠে ময়দানে চষে বেড়াচ্ছেন৷ ইতিমধ্যে তিনি মহিলা, তরুণ ভোটারসহ সর্বসাধরণের মন জয়ে সাড়া পাচ্ছেন৷
পারিবারিকভাবে তিনি সাবেক উখিয়া উপজেলা চেয়ারম্যান রাজনীতিবিদ মরহুম নূরুল ইসলাম চৌধুরী প্রকাশ ঠান্ডা মিয়ার মেয়ে৷ তার শ্বাশুড় মরহুম এজাহার মিয়া কোম্পানী ছিলেন টেকনাফ সদর ইউনিয়ন থেকে বার বার নির্বাচিত ইউপি চেয়ারম্যান এবং টেকনাফ উপজেলা পরিষদের বিপুল ভোটে নির্বাচিত চেয়ারম্যান ছিলেন ৷ এজাহার মিয়া কোম্পানী একজন দানবীর এবং শিক্ষাপাগল সরলমনা ব্যক্তি হিসেবে পুরো জেলায় সুপরিচিত ছিলেন৷ উখিয়া-টেকনাফ আসনে জাতীয় এবং স্থানীয় নির্বাচনের জয়-পরাজয়ে এজাহার কোম্পানী পরিবারের ভূমিকা অপরিহার্য্য৷ অপরদিকে শাহিন চৌধুরীর চাচা শ্বাশুড় হাজী মোহাম্মদ ইসলাম টেকনাফ সীমান্তে একজন সাদা মনের মানুষ হিসেবে সর্বাধিক খ্যাত৷ তিনি টেকনাফ পৌরসভার বর্তমান মেয়র৷ আপন চাচা উখিয়া বঙ্গমাতা সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ ও উখিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি হামিদুল হক চৌধুরী৷ ছোট ভাই জাহাঙ্গীর কবির চৌধুরী রাজাপালং ইউনিয়নের ২বারের নির্বাচিত বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক৷ বড় ভাই অধ্যাপক হুমায়ুন কবির চৌধুরী উখিয়া বঙ্গমাতা সরকারী মহিলা কলেজের অধ্যাপক ও জেলা পরিষদের নির্বাচিত সদস্য৷ আপন চাচী চেনুয়ারা বেগম হলেন উখিয়া উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান৷
শিক্ষাজীবনে মিসেস এমপি বদি উখিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, কক্সবাজার সরকারী মহিলা কলেজ থেকে এইচএসসি ও টেকনাফ ডিগ্রী কলেজ থেকে কৃতিত্বের সাথে স্নাতক ডিগ্রী অর্জন করেন৷ লক্ষী আসনের লক্ষী এই নারী পারিবারিক জীবনেও অত্যন্ত সফল৷ স্বামী আব্দুর রহমান বদি টেকনাফ পৌরসভার অপরাজিত প্রশাসক ও মেয়র ছিলেন৷ তৎপরবর্তীতে তিনি নৌকার মাঝি হিসেবে লক্ষী আসনের ২বারের নির্বাচিত বর্তমান সাংসদ৷ শাহিন বদির ১ছেলে এবং ১মেয়ে রয়েছে৷ মেয়ে সায়মা রহমান এলএলবিতে অধ্যায়নরত৷ ছেলে শাওন আরমান ২০১৯ সনে ঢাকার মাইল স্টোন স্কুল এন্ড কলেজ থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিবে৷ তাঁর স্বামী এমপি বদি টানা ১০ বছর ধরে উখিয়া-টেকনাফকে উন্নয়নে ভরে দিয়েছেন৷ তিনি এই আসনের সর্বশ্রেণীর মানুষের একনিষ্ট সেবক হিসেবে কাজ করে যাচ্ছেন৷ বহুমুখী উন্নয়ন কর্মকান্ড এবং সময়ে-অসময়ে, বিপদে-আপদে বদি সব সময় মানুষের পাশে ছিলেন এবং এখনো আছেন৷ সর্বশ্রেণীর মানুষ প্রতিবন্ধকতা ছাড়াই যে কোন সমস্যার সমাধানে সরাসরি এমপি বদির সাক্ষাত নিতে পারেন বলেই আকাশচুম্বী জনপ্রিয়তা রয়েছে৷ এমপি বদির নেতৃত্বে বিগত ১০ বছরে হাজার কোটি টাকার উন্নয়ন কর্মকান্ড, শ্বাশুড় এবং পিতৃ সুত্রের প্রবল জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে ইতিমধ্যে শাহিন চৌধুরী নির্বাচনী মাঠে প্রতিদ্বন্ধি প্রার্থীর চেয়ে এগিয়ে আছেন৷ শাহিনার স্বামী সাংসদ বদি এই প্রতিবেদককে জানান, মামলা জটিলতার কারণে নির্বাচনে অংশ নিতে পারবনা বলেই মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমার সহধর্মীনির হাতে স্বাধীনতার প্রতীক নৌকা তুলে দিয়েছেন৷ নেত্রীর ভালবাসার প্রতিদান হিসেবে ইনশাআল্লাহ আগামী ৩০ডিসেম্বর বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হয়ে উপহার দিতে টেকনাফ-উখিয়ার মানুষ প্রস্তুত আছে৷ তিনি আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী এবং এই আসনের সর্ব সাধারণকে চলমান উন্নয়ন কর্মকান্ড অব্যাহত রাখতে ভেদাভেদ ভূলে নৌকার বিজয়ে এগিয়ে আসার আহবান জানিয়েছেন৷