উখিয়া উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে নৌকার প্রতীকে নির্বাচন করতে চান আবুল মনসুর চৌধুরী

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৮ years ago

ফারুক আহমদ, উখিয়া : আসন্ন উখিয়া উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামীলীগের মনোনয়ন নিয়ে নৌকার প্রতিকে চেয়ারম্যান পদে নির্বাচন করতে চান আওয়ামীলীগের ত্যাগী ও পরিচ্ছন্ন নেতা আবুল মনসুর চৌধুরী। সৎ, দক্ষ, নিলোর্ভ ও সাদা মনের রাজনীতিবীদ আবুল মনসুর চৌধুরী বিগত ৪০ বছর ধরে বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের আদর্শের রাজনীতি ধারণ ও লালন করে যাচ্ছেন। আপদমস্ত আওয়ামীলীগের নেতা আবুল মনসুর চৌধুরীর রয়েছে নেতাকর্মীদের কাছে গ্রহণযোগ্যতা ও সাধারণ ভোটারদের নিকটও ব্যাপক জনপ্রিয়। রাজনীতির পাশা-পাশি শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা, দায়িত্বপালন ও সামাজিক কর্মকান্ডে দীর্ঘসময় তিনি শ্রম দিয়ে আসছে।
উপজেলার রতœাপালং ইউনিয়নের খোন্দকার পাড়া গ্রামের স¤্রান্ত পরিবারের সন্তান আবুল মনসুর চৌধুরী ১৯৭৮ থেকে ১৯৮৩ সাল পর্যন্ত জেলা ছাত্রলীগের সফল সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্বপালন করেন। ১৯৮৫ সাল থেকে ১৯৯৪ সাল পর্যন্ত উখিয়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্বপালন করে আওয়ামীলীগের সাংগঠনিক শক্তি বৃদ্ধি করেন। এছাড়াও কক্সবাজার জেলা আওয়ামীলীগে ১৯৮৫ সাল থেকে সদস্য এবং উখিয়া উপজেলা আওয়ামীলীগের একাধিকবার সহ-সভাপতির দায়িত্বপালন করেছেন। দলের জন্য নিবেদিত এধরনের ত্যাগ স্বীকারকারী আবুল মনসুর চৌধুরীকে জেলা ব্যাপী আওয়ামীলীগের মনসুর ভাই হিসাবে সবার কাছে পরিচিত।
এবারের উখিয়া উপজেলা পরিষদ নির্বাচনে তিনি চেয়ারম্যান পদে আওয়ামীলীগের মনোনয়ন নিয়ে নৌকার প্রতীকে নির্বাচন করতে দৃঢ় আশাবাদ। সে ক্ষেত্রে জেলা, উপজেলা ও কেন্দ্রীয় আওয়ামীলীগ এবং হাই কমান্ডের সহযোগিতা চেয়েছেন আবুল মনসুর চৌধুরী।
৯০ এর স্বৈরাচার বিরোধী আন্দোলন থেকে শুরু করে সব আন্দোলন সংগ্রামে দৃশ্যমান ও সক্রিয় অংশগ্রহণ করে আবুল মনসুর চৌধুরী রাজনীতি জীবনে অনেক ত্যাগ স্বীকার করেছেন। প্রত্যেক আন্দোলনে তার সরব উপস্থিতি নেতাকর্মীদের কাছে প্রশংসনীয়। কখনো দলীয় আদর্শ থেকে বিচ্যুত হয়নি তিনি।
তৃণমূল নেতাকর্মী থেকে শুরু করে ভোটারদের সাথে নিবিড় সম্পর্ক রয়েছে তার। এবারে চেয়ারম্যানে পদে নির্বাচনে প্রতিদ্বন্দি করার আগ্রহ প্রকাশ করে আবুল মনসুর চৌধুরী বলেন, সারাজীবন দলের জন্য জীবন ও যৌবনের সকল সময়টুকু উৎসর্গ করেছি। এখনো দলের জন্য সক্রিয় হিসাবে কাজ করে যাচ্ছি। আমি মনে করি সাবেক জনপ্রিয় সংসদ সদস্য আলহাজ¦ আবদুর রহমান বদি, বর্তমান নবনির্বাচিত সংসদ সদস্য শাহিনা আক্তার চৌধুরী, উখিয়া উপজেলা আওয়ামীলীগ ও জেলা আওয়ামীলীগের শীর্ষ পর্যায়ের নেতাগণ আমাকে মূল্যায়ন করবে। কারণ আমার দীর্ঘ রাজনীতির কর্মকান্ড সম্পর্কে নেতৃবৃন্দরা অবগত আছেন।
অপর এক প্রশ্নের জবাবে, বিগত ৪০ বছর যাবৎ শুধু দলের জন্য ত্যাগ ও পরিশ্রম করে গেছি। নিজের জন্য কখনো ভাবেনি। আমার অক্লান্ত পরিশ্রম ও সততার সহিত দায়িত্বপালন এবং গ্রহণযোগ্যতা যাচাই-বাচাইয়ে আমি পরীক্ষায় মূল্যায়িত হব।
এদিকে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার জন্য ইতিমধ্যে তৃণমূল থেকে শুরু করে দলীয় নেতাকর্মীদের সাথে কৌশল বিনিময় ও ভোটারদের সাথে গণসংযোগ চালিয়ে যাচ্ছে। গণসংযোগকালে তিনি ভোটারদের ব্যাপক সমর্থনও পাচ্ছেন। সাথে রয়েছেন সবপর্যায়ের দলীয় নেতাকর্মী।
আওয়ামীলীগের মনোনয়ন নিয়ে নৌকার প্রতীকে চেয়ারম্যান পদে নির্বাচিত হলে তিনি মাদকমুক্ত সমাজ বিনির্মাণ, ন্যায় বিচার প্রতিষ্ঠা, নাগরিক অধিকার নিশ্চিত, বিচারের নামে হয়রানী বন্ধ সহ শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়ন এবং অবহেলিত প্রান্তিক জনগোষ্ঠির সুযোগ সুবিধা প্রদান করা হবে। বিশেষ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিশন ও নির্বাচনী ইসতেহার বাস্তবায়নে নিরলস ভাবে কাজ করে যাব।