উখিয়ায় ৫শ’ গ্রাম গাঁজাসহ এক ব্যক্তি জনতার হাতে আটক

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৬ years ago

কায়সার হামিদ মানিক : উখিয়া উপজেলার হলদিয়া পালং ইউনিয়নের মধ্যম হলদিয়ায় ৫শ’ গ্রাম গাঁজা সহ পলাশ নামক এক ব্যক্তিকে জনতা আটক করেছে। বুধবার ৪ মার্চ স্থানীয় লোকজন তাকে ধৃত করে। ধৃত পলাশের বক্তব্য অনুযায়ী তার বহনকৃত গাঁজা স্থানীয় এক চিহ্নিত মাদককারবাবীর কাছে নিয়ে যাচ্ছিল।
পরে হলদিয়া পালং ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের মেম্বার সরওয়ার কামাল বাদশা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে উখিয়া থানার পুলিশের সাথে যোগাযোগ করে এবং ধৃত পলাশকে পুলিশের হাতে সোপর্দ করে। উখিয়া থানা কর্তৃপক্ষ জানান, জনতা কর্তৃক গাঁজা সহ ধৃত পলাশের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে আদালতে প্রেরণ করা হবে।