উখিয়ায় মা – শিশুর পুষ্টি বিষয়ক লার্নিং অ্যান্ড শেয়ারিং কর্মশালা অনুষ্ঠিত

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৪ years ago

আহমদ : উখিয়া উপজেলায় কমিউনিটি ভিত্তিক তীব্র অপুষ্টি ব্যবস্থাপনা (সিম্যাম) কর্মসূচির বার্ষিক প্রোগ্রাম আপডেট এন্ড লার্নিং শেয়ারিং ওয়ার্কশপ আজ বৃহস্পতিবার (৩ মার্চ) উখিয়া স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে ।
উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে আন্তর্জাতিক বেসরকারি সংস্থা অ্যাকশন এগেইনস্ট হাঙ্গার (এসিএফ) এর সার্বিক সহযোগিতায় আয়োজিত বার্ষিক কর্মশালায় প্রধান অতিথি ছিলেন উখিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী । এতে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জনাব ডাঃ রনজন বড়ুয়া রাজন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা জসিম উদ্দিন মোহাম্মদ ইউছুফ ও উপজেলা কৃষি কর্মকর্তা প্রসেনজিৎ তালুকদার I
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার মহি উদ্দিন মহিনের সঞ্চালনায় কর্মশালায় বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাক্তার এহসান উল্লাহ সিকদার, উপজেলা শিক্ষা কর্মকর্তা গুলশান আরা বেগম , উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শিরিন ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ভারপ্রাপ্ত বদরুল আলম । এছাড়াও আন্তর্জাতিক বেসরকারি সংস্থা এগেইনস্ট হাঙ্গার (এসিএফ) এর ইফতেখার আহমেদ (সিনিয়র ম্যানেজার), মোঃ মশিউর রহমান (ম্যানেজার -সিম্যাম), ইসরার আহমেদ (সারভিলেন্স ম্যানেজার) এবং জ্যৈষ্ঠ প্রকল্প কর্মকর্তা মোঃ মোতাহার হোসেন ও মোঃ আসাদুজ্জামান।
এছাড়াও সিম্যাম কর্মসুচি বাস্তবায়নকারী সহযোগি স্থানীয় বেসরকারী সংস্থা শেড এর প্রকল্প সমন্বয়কারী মোঃ মাসুদ রানা, সুজিত বনিক (ডেপুটি প্রকল্প সমন্বয়কারী) ও রমজান আলী (উপজেলা নিউট্রিশন কোওর্ডিনেটর)।
উক্ত কর্মশালায় গর্ভবতী ও দুগ্ধদানকারী মা ও শিশুদের অপুষ্টিজনিত রোগ প্রতিরোধ , নিরাপদ ও পুষ্টিকর খাদ্য সহ বিদ্যালয়ে শিক্ষার্থীর পুষ্টি বিষয়ের ওপর গুরুত্বারোপ করা হয় । পাশাপাশি উপস্থিত সকলেই এসিএফ ও ডব্লিউএফপি এর আর্থিক ও কারিগরি সহযোগিতায় শেড কর্তৃক বাস্তবায়িত কমিউনিটি ভিত্তিক তীব্র অপুষ্টি ব্যবস্থাপনা প্রকল্প ও মা ও শিশুর পুষ্টি পরিস্থিতির উন্নয়ন (আইএমসিএন) প্রকল্পের ভূয়সী প্রশংসা করেন।