ঈদে মারোত এর ৬১ তম দিনের খাবার ও নতুন কাপড় বিতরণ সম্পন্ন

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৬ years ago

বার্তা পরিবেশক : পবিত্র ঈদুল ফিতরের দিন টেকনাফে মানসিক রোগিদের তহবিল এর উদ্যোগে মানসিক রোগির মধ্যে রান্না করা খাবার ও কাপড় বিতরণ করা হল। ৬১ তম দিনের মতো টেকনাফর প্রায় ১০১ জন মানসিক রোগিদের মধ্যে রান্না করা খাবার ও কাপড় বিতরণ করেছে মানসিক রোগিদের তহবিল (মারোত )। করোনার তাণ্ডবে জনজীবন যখন বিপর্যস্ত এমন এক ক্রান্তিলগ্নে মারোতের সক্রিয় চৌকষ কর্মি বাহিনী কয়েক ভাগে বিভক্ত হয়ে মানসিক রোগিদেরকে প্রাণে বাঁচিয়ে রাখার দৃঢ় প্রত্যয়ে টেকনাফ পৌর ও সদর এলাকায় খাবার বিতরণ করে আসছে। সহায় সম্বলহীন পাগলদের একমাত্র ভরসা মারোত অগ্রযাত্রা অব্যাহত রাখার প্রত্যাশী। তারা সমাজের বিত্তশালীদের এগিয়ে আসার ও আহ্বান জানান। মারোত এর সভাপতি আবু সুফিয়ান এর নেতৃত্বে জয়েন্ট সেক্রেটারি মোবারক হোসাইন ভুইয়ার সহযোগিতায় টেকনাফের অলিতে গলিতে থাকা মানসিক রোগিদের খাবার ও কাপড় বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন মেরিন সিটি হাসপাতাল এর ডাঃ নুসরাত ইসলাম, ইঞ্জিনিয়ার মো. আশিকুর রহমান, মারোত উপদেষ্টা সাইফুল হাকিম, সহসভাপতি ঝুন্টু বড়ুয়া, মারোতের সাধারন সম্পাদক রাজু পাল, অর্থ সম্পাদক আজিম উদ্দিন, সহ সাংগঠনিক সম্পাদক মিরাস উদ্দিন, আইটি সম্পাদক মোহাম্মদ হোসাইন আমিরী, পিএমএ চেয়ারম্যান জনাব শাহ আলম, টেন ষ্টার গ্রুপের শুভংকর দেবনাথ বাবু, দিদারুল ইসলাম, বিপ্লব হোসেন, মোশাররফ হোসেন, মামুনুর রশীদ, ফয়জার হোসেন, ফারিয়া সভাপতি আবদুর রহমান, সহসভাপতি খালেক সর্দার, সাবেক সহসভাপতি নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, সাবেক সেক্রেটারী মোহাম্মদ মাহবুব, সাবেক সাংগঠনিক সম্পাদক নাচির উল্লাহ, রেজাউল আলম, কামাল হোসেন, গ্রাঃডাঃ রুপন শর্মা, গ্রাঃডাঃ অলক পাল, হোমিওপ্যাথি চিকিৎসক খোকন পাল, ফার্মাসিস্ট অভিজিৎ মজুমদার, মোহাম্মদ একরাম, আবদুল রশিদ, মোহাম্মদ হোসাইন, মোহাম্মদ সেলিম, হারুনর রশীদ, মোহাম্মদ মাজেদ, প্রত্যয়, মুন্না, রিয়া প্রমুখ।
উল্লেখ্য যে গত ২৫ মার্চ থেকে করোনার ভয়াবহতা ও লক ডাউনের পরিপ্রেক্ষিতে সংগঠনের প্রধান উপদেষ্ঠা অধ্যাপক সন্তোষ কুমার শীলের নেতৃত্বে মারোতের খাদ্য কর্মসূচীর তহবিল গঠন করা হয়।ইতি মধ্যে মারোতের কার্যক্রমে সন্তুষ্টি প্রকাশ করে বিভিন্ন হ্দয়বান ব্যক্তি ও শুভাকাঙ্ক্ষী তাদের সাথে একাত্মতা ঘোষণা করেছেন।
আলহামদুলিল্লাহ আমরা অসহায় মানুষের পাশে দাঁড়াতে পেরে মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি এবং যারা ধারাবাহিক মানবিক তহবিলে অর্থিক অনুদান দিয়ে সাহায্য করেছেন। আপনাদের সকলের প্রতি আমরা ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমাদের সংগঠনের স্বেচ্ছাসেবী সদস্য ভাইদের মাধ্যমে টেকনাফ পৌরসভা ও সদর ইউনিয়নের মোট ১০১ জন অসহায় মানুষের পাশে দাড়িয়েছে আমাদের স্বেচ্ছাসেবী ভাই গুলা। তাদের কাছে গিয়ে তৈরী খাবার সামগ্রী গুলো পৌঁছে দিয়েছে প্রতিদিন আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনাদের সকলের দান কে কবুল করুক আমিন। ইনসাল্লাহ আমরা নিয়মিত কার্যক্রম চালিয়ে যাওয়ার ইচ্ছে আছে।