প্রেস বিজ্ঞপ্তি::
টেকনাফে আল্-আমানাহ্ সোসাইটি’র ঈদ পূনর্মিলনী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ৩০ আগষ্ট বৃহস্পতিবার সকাল১০টায় টেকনাফ সদর ইউনিয়নের বটতীবাজারস্থ সোহানা মার্কেটের অস্থায়ী কার্যালয়ে সোসাইটি’র সভাপতি মুহাম্মদ জুবাইর এর সভাপতিত্বে,মুহাম্মদ জসিম উদ্দীন’র পরিচালনায় উক্ত সভা অনুষ্ঠিত হয়। এতে টেকনাফ উপজেলা সর্বোচ্চ ওলামা পরিষদের সভাপতি, সৈয়্যদিনা ম’আবিয়া ইবনে আবু সুফিয়ান মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক মাওঃ আবদুল হক হক্কানী প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন । দৈনিক ককসবাজার-৭১ পত্রিকার যুগ্ম সম্পাদক,টেকনাফ প্রেস ক্লাবের সাবেক সহ-সভাপতি মাওঃ মোঃ তাহের নাঈম. প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন । অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, মহেষখালিয়া পাড়া বড় মাদরাসার মুহতামিম হাফেজ মাওঃ নুরুল হাছন, তুলাতলী বেসরকারী প্রাইমারী স্কুলের প্রধান শিক্ষক হাফেজ মমতাজ শাহীন, বিশিষ্ট ব্যবসায়ী হাফেজ ছৈয়দ হোসাইন, মাওঃ রেজাউল হাছান, ক্বারী মোঃ আয়ুব, মাওঃ নুরুল আলম,জিয়াউল হক, হাফেজ শাকের, মাওঃ হাফেজ হাবিব উল্লাহ, সাংবাদিক মোঃ শহিদুল্লাহ, মাওঃ নুর মোহাম্মদ প্রমুখ। সভায় বক্তারা বলেন বর্তমানে সমাজ মাদকসহ বিভিন্ন অপকর্মে কলূষিত হয়ে নানা অপরাধের সাথে জড়িত হয়ে পড়েছে। যেদিকে থাকায় সেদিকে হাহাকার অবস্থা। এ অবস্থায় আমরা নিরব বসে থাকতে পারিনা। সমাজের কাছে আমরা দায়বদ্ধ। সুতরাং এদায়িত্ব পালন করা ঈমানী দায়িত্ব বলে মনে করি। একটি কলুষ মুক্ত সমাজ বিনির্মিানে ওলামাদের ঐক্যবদ্ধ ভ’মিকা পালন করতে হবে। এই ঐক্যবদ্ধতার জন্য সংঘঠনের বিকল্প নেই। এক্ষেত্রে আল-আমানাহ্ সোসাইটি’র সকল সদস্য ও শেয়ার হোল্ডারদের সর্বোচ্চ ত্যাগ শিকার করতে হবে। উল্লেখ্য চলতি বছরের জুন মাসে আর্ত মানবতার সেবায় দৃড় মনোবল নিয়ে এসোসাইটি’র আত্মপ্রকাশ করে।
