আব্দুল হামিদ মেম্বারকে চমেকে প্রেরণ

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৯ years ago

নিজস্ব প্রতিনিধি: টেকনাফ সদর ইউনিয়নের ইউপি সদস্য আবদুল হামিদের উপর চিন্হিত সন্ত্রাসীরা হামলা চালিয়ে গুরুতর আহত করেছে। বতমানে তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তার অবস্থা আশংকাজনক বলে জানিয়েছেন চিকিৎসক। ২৫ আগষ্ট রাত ১০টার দিকে টেকনাফ পান বাজারস্থ হোটেল দ্বীপ প্লাজার সামনে একটি পার্টসর দোকানে এ হামলার ঘটনা ঘটে। ঘটনার পরে আশেপাশের লোকজন এগিয়ে এসে ৫নং ওয়ার্ডের আবদুল হামিদ মেম্বারকে উদ্ধার করে টেকনাফ হাসপাতালে নেয়া হয়। পরে তাঁর অবস্থা আশংকাজনক দেখে কতব্যরত চিকিৎসক কক্সবাজার সদর হাসপাতালে রেফার করে। এদিকে ২৬ আগস্ট দিবাগত রাত ১টার দিকে কক্সবাজার সদর হাসপাতালে আবদুল হামিদ মেম্বারকে আনলে অবস্থা আশংকাজনক দেখে চিকিৎসক তাকে চমেকে প্রেরণ করে। আব্দুল হামিদ মেম্বারের উপর সন্ত্রাসী হামলার ঘটনায় টেকনাফে চরম উত্তেজনা বিরাজ করছে বলে জানা গেছে।
হাসপাতাল সুত্রে জানা গেছে, তার ২ পা কেটেছে এছাড়াও বুকে, হাতে ও মাথায় প্রচন্ড ধারালো দা দিয়ে আঘাত করা হয়েছে। তার শরীর হতে প্রচুর রক্তক্ষরণ হয়েছে। এক কথায় তার অবস্থা আশংকাজনক বলে জানা গেছে।
এ ঘটনা নিয়ে টেকনাফ মডেল থানার ওসি মোঃ মাঈন উদ্দিন জানান, হামলার খবর পাওয়ার পর ঘটনাস্থল পরিদশনসহ হামলাকারীদের ধরতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। পুলিশ ঘটনাস্থল মোটর পাটর্স এর দোকানের সিসি ক্যামেরা জব্দ করেছে। এ থেকে হামলাকারীদের শনাক্ত করা হয়েছে বলে জানান তিনি।
20994405 1714952812133335 8860513805176403758 n TEKNAF TODAY - সীমান্তের সর্বশেষ খবর
এদিকে হামলার ঘটনা শুনে টেকনাফ উপজেলা পরিষদের চেয়ারম্যান জাফর আহমদ, স্থানীয় পুলিশ প্রশাসন ঘটনাস্থলে গিয়ে হামলার বিষয়ে খোঁজ-খবর নেন।