আজ চকরিয়ায় রনাঙ্গনের প্রয়াত বীর মুক্তিযোদ্ধা আনোয়ার বাঙ্গালির ৫ম মৃত্যু বার্ষিকী

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৭ years ago

নিজস্ব প্রতিবেদক,চকরিয়া : রনাঙ্গনে অংশ নেয়া বীর মুক্তিযোদ্ধা ও চকরিয়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের প্রতিষ্ঠাকালীন কমান্ডার আলহাজ আনোয়ার হোসেন বাঙ্গালির ৫ম মৃত্যুবার্ষিকী আজ ১১মার্চ। মৃত্যুবার্ষিকী উপলক্ষে পরিবারের সদস্য এবং মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন বাঙ্গালি কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে দিনব্যাপী নানা কর্মসুচির আয়োজন করা হয়েছে।
আলোচ্য কর্মসুচির মধ্যে আছে সকালে খতমে কোরান, মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে। মৃত্যুবার্ষিকী উপলক্ষে পরিবারের পক্ষ থেকে জিয়াফতের আয়োজন করা হয়েছে।
কর্মসুচিতে অংশগ্রহনের জন্য কক্সবাজার জেলার ও চকরিয়া উপজেলার সকল মুক্তিযোদ্ধা, আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের সকলস্থরের নেতৃবৃন্দ, সামাজিক সংগঠন, সুশীল সমাজের নেতৃবৃন্দ এবং এলাকার সর্বস্থরের জনসাধারণকে পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানিয়েছেন মরহুমের বড়ছেলে লক্ষ্যারচর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও আনোয়ার হোসেন বাঙ্গালি কল্যাণ ট্রাস্টের চেয়ারম্যান রেজাউল করিম সেলিম। প্রসঙ্গত: মুক্তিযোদ্ধা আলহাজ আনোয়ার হোসেন বাঙ্গালি মৃত্যুর আগপর্যন্ত বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কক্সবাজার জেলা সংসদের সাংগঠনিক কমান্ডার ছিলেন।