সাদ্দাম হোসাইন : বাংলাদেশ আওয়ামী লীগ হ্নীলা ইউনিয়ন শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে নির্বাচনের মাধ্যমে রাশেদ মাহমুদ আলী সভাপতি এবং বিনা প্রতিদ্বন্দিতায় আবুল হোছন মেম্বার সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

২৫জুলাই (সোমবার) বিকাল ৩টায় হ্নীলা বাসষ্টেশনের দক্ষিণ পাশে ছৈয়দ উল্লাহ মার্কেট চত্বরে হ্নীলা ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক কাইসার উদ্দিন আহমদের সভাপতিত্বে ইউনিয়ন আওয়ামী লীগ আহবায়ক কমিটির সদস্য হেলাল উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলন উদ্বোধন করেন টেকনাফ উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাষ্টার জাহেদ হোসেন।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেয়র মুজিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি এবং উখিয়া-টেকনাফের সাংগঠনিক টিম প্রধান রাজা শাহ আলম চৌধুরী, সহসভাপতি রেজাউল করিম,যুগ্নসাধারণ সম্পাদক ও উখিয়া-টেকনাফের সাংগঠনিক টিমের উপপ্রধান এডভোকেট রনজিত দাশ, কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাহবুর রহমান, অর্থ সম্পাদক আব্দুল খালেক, জেলা ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক এবং উখিয়া-টেকনাফের সাংগঠনিক টিমের সদস্য সচিব এইচ এম ইউনুছ বাঙ্গালী, জেলা আওয়ামী লীগ নেতা আলহাজ্ব শফিক মিয়া, জাফর আহমদ চেয়ারম্যান। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল বশন, বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগ ও সাংগঠনিক টিমের সদস্য বদরুল হাসান মিল্কী, উপজেলা আওয়ামী লীগের যুগ্নসাধারণ সম্পাদক সেলিম সিকদার, মাহবুব মোরশেদ। এছাড়া বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ন আগবায়ক যুগ্নআহবায়ক রাশেদ মাহমুদ আলী এবং মিজানুর রহমান।

উক্ত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কক্সবাজার পৌর মেয়র মুজিব বলেন, আগামীতে দেশকে আরো উন্নয়নের শিখরে নিয়ে যেতে হলে জননেত্রী শেখ হাসিনার চৌকষ নেতৃত্বের বিকল্প নেই। আগামী জাতীয় নির্বাচনে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার গঠন করতে দলকে সুসংগঠিত করার বিকল্প নেই। তাই দেশের প্রত্যন্ত এলাকায় তৃণমূলে সম্মেলন ও কাউন্সিলের মাধ্যমে নেতাকর্মীদের প্রত্যক্ষ ভোটে নেতৃত্ব নির্বাচন হয়ে আসছে। আমরা মনে করি এই সীমান্ত জনপদের কলংক দূর করতে চিহ্নিত অপরাধী ও নৌকা বিরোধীদের দূরে রেখে ত্যাগী নেতাকর্মীদের প্রত্যক্ষ ভোটে নেতৃত্ব উপহার দিতে চায়। তাই আমরা আশা করব দলের দুঃসময়ে আপনাদের পাশে থাকা ব্যক্তিদের আপনাদের মূল্যবান রায় দিয়ে নির্বাচিত করার মাধ্যমে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে ভূমিকা পালন করবেন। আমরা একই পরিবার নেতৃত্ব নির্বাচনে আমাদের মধ্যে মান-অভিমান থাকবে তবে সবাই ঐক্যবদ্ধ হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে আগামীতে দলের জন্য কাজ করার আহবান জানাচ্ছি।
এরপর সম্মেলনের ২য় অধিবেশন কাউন্সিল হ্নীলা চৌধুরী পাড়া বার্মিজ সরকারী প্রাথমিক বিদ্যালয় হলরোমে অনুষ্ঠিত হয়। এতে কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটে রাশেদ মাহমুদ আলী সভাপতি এবং বিনা প্রতিদ্বন্দিতায় আবুল হোছন মেম্বার সাধারণ সম্পাদক নির্বাচিত হয়।
উল্লেখ্য,এই সম্মেলনের পর বাংলাদেশ আওয়ামী লীগ হ্নীলা ইউনিয়ন শাখা নতুন নেতৃত্ব পেল। এই নেতৃবৃন্দের যোগ্য নেতৃত্বে হ্নীলা ইউনিয়ন আওয়ামী লীগ সব ভেদাভেদ ভূলে ঐক্যবদ্ধ হয়ে আগামীতে দলের জন্য এক সাথে কাজ করে যাবেন। ###
