সংসদে হুইপ হলেন এমপি কমল

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ২ years ago

অনলাইন :

দ্বাদশ জাতীয় সংসদে হুইপ হিসেবে নিয়োগ পেয়েছেন কক্সবাজার-৩ আসন থেকে নির্বাচিত সাইমুম সরওয়ার কমল।

কমল ৭ই জানুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে জয়লাভ করে কক্সবাজার সদর-রামু-ঈদগাঁও থেকে টানা তৃতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন।

এছাড়াও এই সংসদে হুইপ হয়েছেন, জয়পুরহাট-২ আসন থেকে নির্বাচিত আবু সাইদ মাহমুদ আল স্বপন, দিনাজপুর-৩ আসন থেকে নির্বাচিত ইকবালুর রহিম, নড়াইল-২ আসন থেকে নির্বাচিত মাশরাফি বিন মর্তুজা, ও নারায়ণগঞ্জ-২ আসন থেকে নির্বাচিত নজরুল ইসলাম বাবু।

জাতীয় সংসদ সচিবালয়ের পক্ষ থেকে সোমবার (২২ জানুয়ারি) বিকেলে গণমাধ্যমে তথ্যটি নিশ্চিত করা হয়।

জানা গেছে, বেশ কিছুদিন থেকেই কমলের হুইপ হওয়ার বিষয়টি নিয়ে রাজনৈতিক সচেতন মহলে আলোচিত হচ্ছিল। অবশেষে তাই বাস্তবে রূপ নিল।