টেকনাফ উপজেলা আওয়ামীলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মন্জুরুল করিম সোহাগের ফেইসবুক টাইমলাইন থেকে-
অদৃশ্য শক্তির কারসাজীতে হারিয়ে যাচ্ছেন টেকনাফ আওয়ামী লীগের দুঃসময়ের কান্ডারীরা
———————————————————————
টেকনাফের আওয়ামী পরিবারের দুঃসময়ের কান্ডারী আবুল কালাম ভাই,জাবেদ ভাইসহ ত্যাগী সংগঠকদের জেলা আওয়ামী লীগের একাংশের নেতারা(টেকনাফ উখিয়ায় দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক টীম)গায়ের জোরে হঠিয়ে কার হাতে টেকনাফ উপজেলা আওয়ামী লীগের নেতৃত্ব তুলে দিতে চান?তবে বরাবরি সংগঠন বাঁচানোর পক্ষে শাহআলম সাহেবদের বিপক্ষে চেষ্টা করেও ব্যার্থ হয়েছেন এড. রনজিত দাশ ও কাবেরী আপা।এই বিতর্কিত সাংগঠনিক টীম উখিয়ার সাবেক ছাত্রলীগের সভাপতি নোমানকে মামলায় চার্জশীটভূক্তির অজুহাতে প্রার্থী হওয়ার সুযোগ নাদিলেও টেকনাফে একাধিক মামলায় চার্জশীটভুক্ত ব্যক্তিকে উপজেলা সেক্রেটারি আলহাজ্ব নুরুল বশর ও পৌরসভাপতি জাবেদ ভাই প্রদত্ত অভিযোগ আমলে না নিয়ে সভাপতি বানিয়ে গেলেন!তখন সচেতন মনে প্রশ্ন জাগে তিনারা কার হাতে টেকনাফ উখিয়ার হাজারো নেতাকর্মীর রাজনৈতিক ভাগ্য তুলে দিতে চান?
🧱যারা যে সরকার আসে সেই সরকারের সুবিধা ভোগ করে তাদের হাতে?যারা টেকনাফের মুক্তিযোদ্ধের ইতিহাস বিকৃত করে তাদের হাতে?যাদের পদতলে পিষ্ট হয় দুর্দিনের আওয়ামী সংগঠকরা,তাদের হাতে?
🧱এটা কি প্রিয় নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে বিশ্বাসঘাতকটা নয়?
🎀১/এইসব প্যাকেজ পোঃগ্রাম বাস্তবায়নকারীদের ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রীকে অবগত করা জরুরী।
২/জেলা আওয়ামী লীগের সিনিয়র নেতৃবৃন্দ যারা লোভ লালসাকে সামাল দিতে পারেন,তাঁদের হস্তক্ষেপ জরুরী।বিশেষভাবে প্রধানমন্ত্রী আস্থাভাজন চট্টগ্রাম বিভাগের দায়িত্বপ্রাপ্ত পরিচ্ছন্ন ইমেজের সাংগঠনিক সম্পাদক মাহমুদ স্বপন এমপি সাহেবকে স্পষ্ট ধারনা দেওয়া।
৩/টেকনাফের প্রকৃত আওয়ামী লীগারদের ঐক্য/উপলব্দিবোধ জরুরী।
৪/সরকারী বিভিন্ন এজেন্সির ঢাকায় জরুরী রিপোর্ট প্রেরণ অত্যাবশ্যক।
স্ট্যাটাস:মন্জুরুল করিম সোহাগ
#মুক্তিযোদ্ধা সন্তান ও সমাজকর্মী
#সাবেক সহসভাপতি,টেকনাফ উপজেলার ছাত্রলীগ
#সাবেক সভাপতি,টেকনাফ পৌরযুবলীগ
#সাংস্কৃতিক সম্পাদক,টেকনাফ উপজেলা আওয়ামী লীগ।

